সাবমেরিন সিরিজ ১: নিউক্লিয়ার সাবমেরিন (Nuclear Submarine
সাবমেরিন সিরিজ ১: নিউক্লিয়ার সাবমেরিন (Nuclear Submarine) নিউক্লিয়ার সাবমেরিন হলো এমন ডুবোজাহাজ যা তার ভিতরের নিউক্লিয়ার রিয়্যাকটরে উৎপাদিত বিদ্যুৎ শক্তিতে চলে। অনেকেরই মনে ভূল ধারনা আছে যে নিউক্লিয়ার সাবমেরিন মানেই হলো পারমানবিক বোমাবাহী ডুবোজাহাজ। কিন্তু আসলে নিউক্লিয়ার সাবমেরিনে পারমানবিক বোমা বা মিজাইল থাকতেও পারে আবার নাও থাকতে পারে। নিউক্লিয়ার সাবমেরিন অন্য ডিজেলচালিত সাবমেরিন থেকে আয়তনে বড় হয় (সাধারনত ৫০০০ টনের উপরে)। এগুলো দীর্ঘ সময় ধরে একনাগারে সাগরে থাকতে পারে, ছোটগুলারও ৫ বছরের আগে জ্বালানী শেষ হয় না। এগুলোর গতিবেগও বেশি। প্রথম নিউক্লিয়ার সাবমেরিন হলো আমেরিকার তৈরি USS Nautilus (SSN-571) এটাক সাবমেরিন। বর্তমানে নিরাপত্তা পরিষদের ৫ সদস্যের কাছেই নিউক্লিয়ার সাবমেরিন আছে। USS Nautilus এখন নিউক্লিয়ার সাবমেরিনের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করবো। এখানে এই শেণীবিভাগ করা হয়েছে মূলত সাবমেরিনের অস্ত্র বা বোমার উপর ভিত্তি করে।