ফাইটার সিরিজ ৪: এসইউ ২৭ ফ্লান্কার
ফাইটার সিরিজ ৪: এসইউ ২৭ ফ্লান্কার
Sukhoi Su-27 রাশিয়ার তৈরি একটি চতুর্থ প্রজন্মের জঙ্গি বিমান। এর ন্যাটো রিপোর্টিং নাম ফ্লান্কার। ১৯৮৪ সালে রাশিয়ার বিমান বাহিনীতে এই বিমানে যোগ দেয়। এই ফাইটারই রাশিয়া ও চিনা বিমানবাহিনীর মূল এয়ার সুপিরিউরিটি ফাইটার। এটি ভুমিতে লক্ষবস্তুতেও আঘাত করতে পারে তবে মূলতঃ এয়ার সুপিরিউরিটি ফাইটার হিসেবেই সাধারনত ব্যবহৃত হয়। এটিই প্রথম ফাইটার প্লেন যাকে অনেক পশ্চিমা বিশেষজ্ঞ নিজেদের যেকোনো ফাইটার থেকে ভাল বলেছেন। এটি তৈরি করেছে Sukhoi Design Bureau।
১৯৬৯ সালে সোভিয়েত ইউনিয়ন আমেরিকার এফএক্স প্রোগ্রাম সম্পর্কে জানতে পারে যার মাধ্যমে আমেরিকা F14, F15, F16 ফাইটার প্লেন তৈরি করে। এরই কাউন্টার ব্যবস্থা হিসেবে সোভিয়েত ইউনিয়ন নতুন প্রজাতীর আধুনিক ফাইটার তৈরির প্রোগ্রাম হাতে নেয় এবং আমেরিকার তৈরি ফাইটারের সাথে মিল রেখেই Heavy Advanced Tactical Fighter হিসেবে Su-27 এবং Lightweight Advanced Tactical Fighter হিসেবে মিগ-২৯ তৈরি করে। Su-27 এর প্রথম প্রোটোটাইপ আকাশে ওরে ১৯৭৭ সালে। সার্ভিসে আসে ১৯৮৪ সালে। সার্ভিসে আসার পর এটি ৪০ টিরও বেশি বিশ্বরেকর্ড করতে সমর্থ হয়। এই ফাইটার মূলতঃ তৈরি হয়েছিলো আমেরিকান F14, F15, কে কাউন্টার করার জন্য।
Su-27 এর মুল ডিজাইনে মিগ-২৯ এর সাথে অনেক মিল আছে। তবে F15 এর মতই এটি বড় আয়তনের বিমান। এর বডি শক্ত করার জন্য ৩০% টাইটেনিয়াম দেওয়া হয়েছে। এটিই রাশিয়ার প্রথম বিমান যাতে fly-by-wire control system আছে। এছারা এতে আছে হেলমেট মাউন্টেড ডিসপ্লে যার সাহায্য পাইলট হেলমেটেই সমস্ত কিছু দেখেতে পায় এবং পাইলটের মাথা যেদিকে ঘোরে টার্গেটিং কম্পিউটার সেদিকেই টার্গেট করে।
এর টপ স্পীড Mach 2.35 অর্থাৎ ঘন্টায় ২৫০০ কিমি। এটি স্টীল্থ বিমান ধরতে পারে।
Su-27 ফাইটার তৈরি করা হয়েছে মূলতঃ অন্য যেকোন প্রকার বিমান ধংশের জন্য। এটি সকল প্রকার আবহাওয়ায় ব্যাবহার উপযোগী। এটি ভূমিতে হামলার জন্যও উপযোগী। ডগফাইটে ম্যানুভারিটিতে এটি বিশেষ পারদর্শী। তৈরি সময় এটিই বিশ্বের সবচেয়ে বেশি ম্যানুভারেবল বিমান ছিলো। এখন পর্যন্ত এর আপগ্রেড ভার্সনগুলোই বিশ্বের সবচেয়ে বেশি ম্যানুভারেবল ফাইটার। ১৯৮৯ সালে Sukhoi টেস্ট পাইলট Viktor Pugachev Su-27 নিয়ে প্রথম অফিসিয়ালী কোবরা ম্যানুভার (অর্থাৎ আকাশে চলমান অবস্থায় হঠাৎ থেমে গিয়ে অন্যদিকে চলা) করে দেখান। তার নাম অনুসারে এই ম্যানুভার এর নাম হয় Pugachev's Cobra। কোবরা ম্যানুভার করতে পারা প্রথম আমেরিকান ফাইটার F-22 Raptor।
http://www.youtube.com/watch?v=daOPK07baBw
http://www.youtube.com/watch?v=-DRIx_-usew
রাশিয়ান এয়ারফোর্সে এই ফাইটার ৪৫০+ আছে। চিন ৭৬ টি ফাইটার কেনা ছাড়াও এই ফাইটার তৈরি ডিজাইন কিনেছে। তারা Shenyang J-11 নামে এই ফাইটার তৈরি করে। যদিও মূল ইন্জিন ও কিছু যন্ত্রংশ রাশিয়া থেকে আসে। চিন এয়ারফোর্সে এই ফাইটার ১৮০+ আছে। অন্য যেসব দেশের কাছে Su-27 আছে সেগুলো হলো Angola(৮), Belarus(২৩), Eritrea (৮), Ethiopia (১৮), Indonesia(৩), Kazakhstan(৩০), Ukraine (৭৪), Uzbekistan (২৫), Vietnam (৩৬). এর ইউনিট দাম ৩৫+ মিলিয়ন ডলার।
Ethiopian Su-27 ৬ টি Eritrean MiG-29 ধ্বংশ করেছে। রাশিয়া 2008 এর South Ossetia যুদ্ধে Su-27 ব্যবহার করছে।
গুরুত্বপূর্ণ আপগ্রেড ভার্সনসমূহঃ
Su-30: মাল্টিরোল ফাইটার (আলজেরিয়া, ভারত, চিন, মালয়েশিয়া, ভেনিজুয়েলা কিনছে)
Su-33: এয়ারক্রাফট ক্যরিয়ার ভার্সন।
Su-34: এ্যটাক ফাইটার
Su-35: Super Flanker (super-maneuverable)
Su-37: মাল্টিরোল Super Flanker (super-maneuverable)
এগুলো সম্পর্কে বিস্তারিত পরবর্তিতে জনানো হবে।
Specifications (Su-27)
General characteristics
* Crew: 1 or 2
* Length: 21.9 m (72 ft)
* Wingspan: 14.7 m (48 ft 3 in)
* Leading edge sweep: 42°)
* Height: 5.93 m (19 ft 6 in)
* Wing area: 62 m² (667 ft²)
* Empty weight: 16,380 kg (36,100 lb)
* Loaded weight: 23,000 kg (50,690 lb)
* Max takeoff weight: 33,000 kg (62,400 lb)
* Powerplant: 2× Saturn/Lyulka AL-31F turbofans, 122.8 kN (27,600 lbf) each
Performance
* Maximum speed: Mach 2.35 (2,500 km/h, 1,550 mph) at altitude
* Range: 3,530 km (2,070 mi) at altitude; (1,340 km / 800 mi at sea level)
* Service ceiling: 18,500 m (62,523 ft)
* Rate of climb: 325 m/s (64,000 ft/min)
* Wing loading: 371 kg/m² (76 lb/ft²)
* Thrust/weight: 1.09
Armament
1 × 30 mm GSh-30-1 cannon with 275 rounds
8,000 kg (17,600 lb) on 10 external pylons
Up to 6 × medium-range AA missiles R-27, 2 × short-range heat-seeking AA missiles R-73
Upgraded Su-27SM is capable of using R-77 instead of R-27
লেখাটি পূর্বে আমারব্লগে প্রকাশিত
ফাইটার সিরিজ ১: মিগ-২৯ মাল্টিরোল ফাইটার
ফাইটার সিরিজ ২: ফাইটার কত প্রকার ও কি কি
ফাইটার সিরিজ ৩: এফ ২২ র্যাপটর
ফাইটার সিরিজ ৪: এসইউ ২৭ ফ্লান্কার
ফাইটার সিরিজ ৫: ইউরোফাইটার টাইফুন
ফাইটার সিরিজ ৬: মিগ ২১
ফাইটার সিরিজ ৭: এফ ১৫ ঈগল
মন্তব্যসমূহ