লো বাজেট বিল্ড


আজকাল অনেকেই ২০ হাজার টাকার মধ্যে লো বাজেট বিল্ড চান; অফিসিয়াল কাজ, ইন্টারনেট চালানো এসব কাজের জন্য। আবার গেম খেলার জন্যও কেউ কেউ এ বাজেটে বিল্ড চান। মনিটরসহ ২৫ হাজার টাকায় ইন্টেলের ৮ম জেনারেশন পেন্টিয়াম ডুয়াল কোর প্রসেসর দিয়ে তাদের বিল্ড সাজেশন দেওয়া হয়, তবে অনেকেইর সেটা নেওয়ারও বাজেট থাকে না। আবার অনেকে পেন্টিয়াম ডুয়াল কোর নিতেও চান না। তাদের জন্য আজকে লো বাজেটে নন গেমিং ও গেমিং দুটি বিল্ড থাকছে

১ম বিল্ড (নন গেমিং )

প্রসেসর: Intel 4th gen i5-4570, দাম=৫০০০/-,
এটা ৪ কোর বিশিষ্ট প্রসেসর। প্রথম avx2 4th gen থেকে ইন্টেলের প্রসেসরে আসে। মনে রাখবেন এটা ৬ বছরের পুরোনো প্রসেসর। মার্কেটে নতুন পাবেন না। তবে প্রসেসর সহজে নষ্ট হয় না। পুরোনো ট্রে প্রসেসর মার্কেটে ৫ হাজার টাকার মধ্যে পাওয়া যায়, সেগুলো দেখে কিনতে হবে।




কুলার: ট্রে প্রসেসরে কুলার থাকে না। ডুপ্লিকেট ১৫০/- টাকার কুলার না কিনে বাজেটের মধ্যে COOLER MASTER I50 AIR CPU COOLER ৬০০/- টাকা বা, Deepcool CK 11509 Air CPU Cooler ৪০০/- টাকা কিনতে পারেন।
মাদারবোর্ড: প্রসেসর পুরোনো কিনলেও মাদারবোর্ড পুরোনো কেনা ঠিক হবে না। কারন ৬ বছরের পুরোনো মাদারবোর্ড লাইফটাইম শেষ পর্যায়ে। ৩ বছরের ওয়ারেন্টি যুক্ত MSI H81M-E33 DDR3 4th Gen মাদারবোর্ড ৫০০০/- টাকা। ৩৫০০ টাকায় ১ বছরের ওয়ারেন্টি যুক্ত ESONIC বা এই টাইপের মাদারবোর্ড পাওয়া যায়, কিন্তু সেগুলোর মান ভাল না। বেশিদিন ব্যবহারের জন্য ৫০০০/- টাকায় ভাল কোম্পানীর মাদারবোর্ড নেওয়াই ভাল।


্যাম: ৪ জিবি: Leven LARES 4GB DDR3 1600MHz ১৮০০/- টাকা, অথবা TEAM 4 GB DDR-3 BUS-1600 ১৪০০/- টাকা অথবা
৮ জিবি: Leven LARES 8GB DDR3 1600MHz ২৯০০/- টাকা অথবা G.Skill 8GB DDR3 1600MHz 3,300/- টাকা নিতে পারেন।
্যাম নেওয়ার সময় সাবধান। মার্কেটে ১৬০০ বাসের ডুপ্লিকেট র্যাম/ বাজে কোম্পানীর র্যাম মার্কেটে ভর্তি। Product life time ওয়ারেন্টি ছাড়া ১/২ বছরের ওয়ারেন্টি যুক্ত যেসব র্যাম পাবেন সেগুলো ডুপ্লিকেট হওয়ার সম্ভবনাই বেশি। ডুপ্লিকেট র্যাম নেওয়ার থেকে পুরোনো র্যাম নেওয়াও ভাল।
SSD: HP S600 240GB 2.5" SATA SSD 3,100৳ টাকা। এই মাদারবোর্ডে শুধু SATA SSD ব্যবহার করা যায়।


কেসিং+পাওয়ার সাপ্লাই: VALUE-TOP VT 181A ATX CASING with 200w PSU ২১৫০/- টাকা বা সমজাতীয় পছন্দ অনুযায়ী।
মনিটর: DELL E1916HV 18.5 5,800৳ টাকা /HP V214B 20.7-INCH 6,700৳. ৩০০০/- টাকায় চায়না মনিটরও কিনতে পারেন, কিন্তু বেশিদিন টিকবে না।
মোট: মনিটর ছাড়া ৪ জিবি র্যাম দিয়ে ১৭,৪৫০/- টাকা, ৮ জিবি র্যাম দিয়ে ১৮,৫৫০/- টাকা। সম্পূর্ণ পুরোনো এ জাতীয় বিল্ড ১৩/১৪ হাজার টাকায় পাবেন। তবে সেগুলোর আয়ু শেষ দিকে আর এখানে প্রসেসর ছাড়া অন্য কোন কিছু পুরোনো বা ডুপ্লিকেট পার্টস ব্যবহার করা হয়নি।


২য় বিল্ড (গেমিং )

এখানে সেম প্রসেসর, কুলার, মাদারবোর্ড, ssd ব্যবহার করা হয়েছে। পার্থক্য হবে র্যাম, GPU, কেসিং ও পাওয়ার সাপ্লাই এ।
প্রসেসর: Intel 4th gen i5-4570/4560/4590, দাম=৫০০০/-,
কুলার: বাজেটের মধ্যে COOLER MASTER I50 AIR CPU COOLER ৬০০/- টাকা বা, Deepcool CK 11509 Air CPU Cooler ৪০০/- টাকা ।



মাদারবোর্ড: MSI H81M-E33 DDR3 4th Gen মাদারবোর্ড ৫০০০/- টাকা।
্যাম: ৮ জিবি: Leven LARES 8GB DDR3 1600MHz ২৯০০/- টাকা অথবা G.Skill 8GB DDR3 1600MHz 3,300/- টাকা ১ বা ২ স্টিক। টোটাল, ৮, ১২, ১৬ যে যেকোন কম্বিনেশন নিতে পারেন। নতুন গেমগুলোর জন্য 8GB+4GB= 12GB(1800+2900)= 4700/- টাকা নিতে পারেন।


SSD: HP S600 240GB 2.5" SATA SSD 3,100৳ টাকা। এই মাদারবোর্ডে শুধু SATA SSD ব্যবহার করা যায়।
GPU: এই প্রসেসর এর সাথে বটলনেক ছাড়া হাইয়েস্ট যে GPU সাপোর্ট করবে সেটা হলো GTX 1050ti/rx 570। নতুন কিনলে কমদামের মধ্যে GT 1030 (7,800/-) নিতে পারেন। তবে পুরোনো মার্কেটে ৫-৮ হাজার টাকার মধ্যে ভাল GPU পাবেন। এখানে পুরনো gtx 960 2/4gb (৬ হাজার টাকা) ধরা হলো।


কেসিং: Value Top VT-B703M-ATX ২৪০০/- অথবা সমজতীয় দামে পছন্দ অনুযায়ী।



পাওয়ার সাপ্লাই: GIGABYTE P450B 450W 80 PLUS BRONZE 3,700৳ টাকা অথবা Input Voltage : 1‎00-240V যুক্ত যেকোন 450W 80 PLUS BRONZE সার্টিফাইড পাওয়ার সাপ্লাই।


মোট: মনিটর ছাড়া ১২ জিবি র্যাম দিয়ে ৩০,৩০০/- টাকা। এই কম্বিনেশন এ এখন পর্যন্ত বের হওয়া সকল গেম 1080p রেজুলেশনে মোটামুটি ভাল সেটিংসে প্লে-এবল fps (৩০-৬০) এ খেলা যাবে।
মনে রাখতে হবে ৪ কোরের i5-4570 প্রসেসর গেমিং এ ৮ম জেনারেশন ডুয়াল কোর বা ৭ম জেনারেশন i3 থেকে ভাল পারফর্ম করবে। কিন্তু ৮ম/৯ম জেনারেশন i3 বা নতুন ১০ জেন i3 10100/ ryzen 3100 i5-4570 থেকে অনেক বেশি শক্তিশালী। এগুলো কেনার বাজেট থাকলে এই বিল্ড না নেওয়ারই পরামর্শ থাকবে।
সতর্কতা: এই বিল্ড নিতে গেলে দোকানদার পুরোনো/ডুপ্লিকেট পার্টস গছিয়ে দেওয়ার যথেষ্ট সম্ভবনা আছে। সাবধান থাকতে হবে।
বি. দ্র.: i5-4570 প্রসেসর ঢাকায় এলিফেন্ট রোডের ছোট দোকানগুলোয় পেতে পারেন। বাকি পার্টসগুলো ভালো দোকানেই পাবেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফাইটার বিমানের প্রকারভেদ

একে-৪৭ এসল্ট রাইফেল (AK-47)

এফ ১৫ ঈগল