ফিলিস্তিন-ইসরাইল দ্বন্দ্ব
সন ১৮৯৬। সমস্ত ইউরোপে জাতিয়তাবাদী চেতনা জনপ্রিয়তা লাভ করছে। এসময় হাঙ্গেরীয়ার ইহুদি দার্শনিক থিওডোর হার্জেল তার ”জায়ওনিজম” মতবাদ প্রকাশ করেন। এ মতবাদে তিনি ইহুদিদের জন্য আলাদা একটি রাস্ট্রের দাবী করেন এবং প্যালেস্টাইনের ভূখন্ডকে এ রাস্ট্রের জন্য সবচেয়ে উপযোগী বলে দাবী করেন। তার এ মতবাদ ইউরোপজুরে ইহুদিদের মধ্যে ব্যপক জনপ্রিয়তা পায় এবং ইহুদিরা সংগঠিত হতে শুরু করে। উল্লেখ্য ঐ সময় প্যালেস্টাইন তুর্কি অটোমান সাম্রাজ্যের অধীনে একটি প্রদেশ ছিল। এখানে সংখ্যাগরিস্ট মুসলমানদের সাথে খ্রিস্টান ও আরব ইহুদিরাও মিলেমিশে থাকতো, তাদের মধ্যে কোন সাম্প্রদায়িক সমস্যা ছিল না। ১৯০১ সালে থিওডোর হার্জেল অটোমান সম্রাট ২য় আব্দুল হামিদের সাথে দেখা করে প্যালেস্টাইন এলাকায় একটি ইহুদি রাস্ট্রের জন্য জমি চান, বিনিময়ে বলেন যে ইহুদিরা তুরস্কের সমস্ত বৈদেশিক ঋণ পরিশোধ করে দেবে। তুর্কি সুলতান তার এ প্রস্তাব প্রত্যাখ্যান করলে তিনি ইংল্যান্ডে চলে আসেন এবং ইহুদিদের সংগঠিত করতে থাকেন। ইহুদিরা এসময় প্যালেস্টাইনের বিকল্প এলাকা খুজতে থাকে এবং আফ্রিকার উগান্ডায় রাস্ট্র স্থাপনের সম্ভাব্যতা যাচাই শুরু হয়। প্রথম বিশ্বযু...