একে-৪৭ এসল্ট রাইফেল (AK-47)
একে-৪৭ এসল্ট রাইফেল একে-৪৭ বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় আগ্নেয়াস্ত্র। এসল্ট রাইফেল হিসেবে এটিই সবচেয়ে বেশি ব্যবহৃত ও জনপ্রিয় । এটা 7.62x39mm কার্টিজ ব্যাবহার করে। ১৯৪৭ সালে রাশিয়ার (তৎকালীন সোভিয়েত ইউনিয়নের) মিখাইল কালাশানিকভ এই রাইফেল তৈরি করেন বলে এর নাম হয়েছে AK-47 (Avtomat Kalashnikova 1947)। সোভিয়েত ইউনিয়নে এটা প্রথম সার্ভিসে আসে ১৯৪৯ সালে। তারপর থেকেই পর্যায়ক্রমে বিভিন্ন দেশে এসল্ট রাইফেল হিসেবে AK-47 সিরিজ ও এর বিভিন্ন স্থানীয় সংস্করনের ব্যাপক ব্যবহার শুরু হয়। ভিয়েনাম যুদ্ধসহ অনেক যুদ্ধে ফলাফল নির্ধারনে এই রাইফেল ব্যাপক ভূমিকা রেখেছে।